পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ Logo বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

কুবি’তে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থিত গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী তানভীর, আজাদ, মাসুদুর রহমান, শিহাব, মেজবাহ ও সোহেল। এদের মধ্যে আজাদ পায়ে ও শিহাব হাতে গুলিবিদ্ধ হয়েছেন। বাকিরা ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন। তবে গুলিবিদ্ধ দু’জন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সামনে নবীর চা দোকানে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় কুবি ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ নিয়ন্ত্রিত কাজী নজরুল ইসলাম ছাত্রাবাসের নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী নিয়ন্ত্রিত বঙ্গবন্ধু ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের দুইজন গুলিবিদ্ধসহ ছয় নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী বলেন, সভাপতি গ্রুপের নেতাকর্মীরা ৫/৬ রাউন্ড গুলিবর্ষণ করেছে। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আমাদের চার নেতাকর্মী আহত হয়েছে।

এদিকে নাজমুল হাসান আলিফ বলেন, আমরা কোনো গুলিবর্ষণ করিনি। স্থানীয় ছেলেরা অপর পক্ষের হয়ে গুলিবর্ষণ করেছে। আমাদের গ্রুপের মেজবাহ হাতে গুলিবিদ্ধ হয়েছে এবং শিহাবের শরীরে সাতটি স্প্লিন্টার ঢুকেছে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত। কেউ আহত হয়েছে কিনা বা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে কিনা জানি না। আমরা ঘটনাস্থলে আহত কাউকে পাইনি।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ হয়ে আসছে। ছাত্রলীগের দু’টি গ্রুপই স্থানীয় সন্ত্রাসীদের কাজে লাগিয়ে ক্যাম্পাস নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। সম্প্রতি কুবির নতুন কমিটি হওয়ার পর এই প্রথম সংঘর্ষের ঘটনা ঘটল।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩

কুবি’তে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬

আপডেট টাইম : ০৩:৪৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫