পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পররাষ্ট্রমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলার খবর২৪.কমwpid-banglarkhabar24-banner.png.png: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জুন (খর ঔঁহ) সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে লি জুনের কর্মকালে বাংলাদেশ-চীন সর্ম্পকোন্নয়নে তাঁর আসামান্য ভূমিকার জন্য পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীন সরকারের অব্যাহত ভূমিকার জন্যও পররাষ্ট্রমন্ত্রী তাঁর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

লি জুন তাঁর দায়িত্বপালনকালে বাংলাদেশ সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ বৃদ্ধিতে উৎসাহী লি জুন বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে তাঁর দেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে পাঠাতে আগ্রহ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে আগামীবছর বাংলাদেশ ও চীন উভয় দেশে বাংলাদেশ-চীন মৈত্রীর ৪০ বছর পূর্তি উদ্যাপনের ব্যাপারে চীন সরকারের গভীর আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত লি জুন। এ উপলক্ষ্যে দু’দেশে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের পরিকল্পনা সম্পর্কেও আলোচনা হয়।

আড়াইবছরের কর্মকাল শেষে নিজ দেশে ফিরে যাচ্ছেন রাষ্ট্রদূত লি জুন। মাহমুদ আলী এ কর্মস্থল পরিবর্তনে রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং নতুন কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করেন। লি জুনের স্থলাভিষিক্ত যিনি হবেন তাঁর সময়েও দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পররাষ্ট্রমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

আপডেট টাইম : ০৬:০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪