পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ Logo বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

ভ্যাট নিয়ে ‘চুপ’: ঢাবি ওয়েবসাইট হ্যাকড

ঢাবি: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় ভ্যাট আরোপ নিয়ে ‘চুপ’ কেন- এই প্রশ্ন তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ‘হ্যাক’ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, প্রচ্ছদে নিজেদের নোটিস টাঙিয়ে দিয়েছে হ্যাকাররা। ওপরে লেখা হয়েছে- ‘হ্যাকড বাই সাইবার ৭১’।

নোটিসে হ্যাকাররা লিখেছে, “৫২, ৬৯ এর আন্দোলনের সফলতা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সূর্য সন্তানদের হাত ধরেই। আজ যখন ভ্যাট নেওয়ার নামে শিক্ষাখাতকে বাণিজ্য হিসেবে করে ফেলা হচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চুপ কেন?”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ওয়েব মাস্টার মোসতাক আহমদের বলেন, “আমরা ওয়েবসাইট ঠিক করার চেষ্টা করছি।”

চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ করে সরকার। এরপর থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে বৃহস্পতিবার সকাল থেকে তারা বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভ শুরু হয়। এতে যানজটে রাজধানী কার্যত অচল হয়ে পড়ে।

রোববারের সংঘর্ষের প্রসঙ্গে টেনে হ্যাকারদের বার্তায় বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর অধিকার অমানুষগুলোকে কে দিয়েছে? এই লজ্জা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না, পুরো বাংলাদেশের। শিক্ষাখাতকে পবিত্র রাখতে গর্জে উঠো বাংলাদেশ।”

নোটিস শেষ হয়েছে হ্যাশট্যাগ দিয়ে ‘নো ভ্যাট অন এডুকেশন’ লেখার মধ্য দিয়ে। ‘নো ভ্যাট অন এডুকেশন’ এর ব্যানারেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চলমান এই আন্দোলন গড়ে উঠেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩

ভ্যাট নিয়ে ‘চুপ’: ঢাবি ওয়েবসাইট হ্যাকড

আপডেট টাইম : ০৫:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫