পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

গাইবান্ধায় বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট

বাংলার খবর২৪.কম500x350_5f5d4f7f6f57dbf3eb2c040e88dad478_Nazrul Photo Gaibandha 01,গাইবান্ধা : গাইবান্ধায় ধীর গতিতে ঘাঘট, ব্রহ্মপুত্র, তিস্তা ও করতোয়াসহ সবগুলো নদীর পানি কমছে। তবে ঘাঘট নদীর পানি এখনও বিপদ সীমার ১০ সে.মি. উপরে। তবে বন্যা কবলিত লোকদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট এখন মারাত্মক আকার ধারণ করছে। মঙ্গলবার গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র অক্সফ্যামের সহযোগিতায় ফুলছড়ি উপজেলার বন্যা দুর্গত এলাকার গাবগাছি চরে ৩শ’ পরিবারের মধ্যে একটি জেরিকেন এবং একটি কলস ভর্তি বিশুদ্ধ পানি সরবরাহ করে।
জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে এবারের সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার ৩০টি ইউনিয়নের প্রায় দেড় লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ঘরবাড়ির ক্ষতি হয়েছে ১৭ হাজার ৭৪টি। বন্যায় ৩৬ হাজার কৃষকের ৩ হাজার ৪শ’ ২৯ হেক্টর ফসলি জমি বিনষ্ট হয়েছে। এসব জমির মধ্যে টি আমন ৩ হাজার ১শ’ ৫ হেক্টর আমন বীজতলা ১২৪ হেক্টর এবং আউশ ১শ’ এবং শাক সবজি ১শ’ হেক্টর জমি ফসলসহ গত ১৮ আগষ্ট বন্যার শুরু থেকে এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে থাকায় সেগুলোর অধিকাংশই পচে গেছে।
এদিকে বন্যার পানি কমতে শুরু করায় ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার বেশকিছু এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত দু’দিনে সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া ও চন্ডিপুর ফুলছড়ির গজারিয়া, এরেন্ডবাড়ি, ফজলুপুর ও ফুলছড়ি এবং সাঘাটার হলদিয়া ও ভরতখালি ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার ভাঙ্গনে প্রায় ২শ’ ৫০টি বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গেছে। এদিকে বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগের বিস্তার ঘটেছে। গাইবান্ধা সিভিল সার্জন অফিস জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় ৫০টি মেডিকেল টিম কাজ করছে। গতকাল সোমবার এসব রোগে ৭০ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসা দেয়া হয়। তবে সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার বন্যা কবলিত মানুষরা অভিযোগ করেছেন, স্বাস্থ্য বিভাগের কোন তৎপরতা তারা এখনও লক্ষ্য করেননি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবণ সম্বলিত প্যাকেট খাবার এবং ৩শ’ পরিবারের মধ্যে ৬ মেঃ টন চাল বিতরণ করেন।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

গাইবান্ধায় বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট

আপডেট টাইম : ০৬:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪