পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আ.লীগের ১৩ নেতাকর্মী হাইকোর্টে খালাস

image_91851_0প্রতিবেদক,ঢাকা: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় হাইকোর্ট তাদের খালাস দেন।

খালাস পাওয়া আসামিদের মধ্যে প্রধান আসামি বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার এবং বাকিরা বগা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।

মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ৮ ডিসেম্বর বগা গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে একই এলাকার ফরাজি ও মুন্সি বংশের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মো. জলিল মুন্সি এবং তার ভাইয়ের ছেলে মো. দোলোয়ার মুন্সি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরের দিন জলিলের ভাই বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর মুন্সি বাদী হয়ে মোতালেব হাওলাদার সহ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর নামে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলাটি বরিশাল স্পেশাল জজ আদালতে স্থানান্তর হলে সাক্ষ্য প্রমাণ শেষে ১৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়।

আসামিরা দীর্ঘ আড়াই বছর সাজাভোগ করার পর ২০০৫ সালের জুন মাসে হাইকোর্ট থেকে তিন মাসের জামিনে বের হয়ে মামলাটির কার্যক্রম স্থাগিত করে রাখেন। এরপর ২০১৪ সালের মে মাসে এই মামলার কার্যক্রম পুনরায় শুরু হলে শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে তারা খালাস পান।

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আ.লীগের ১৩ নেতাকর্মী হাইকোর্টে খালাস

আপডেট টাইম : ০১:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪