পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ঢাবি ছাত্রলীগ নেতার পরিচয়ে চাঁদা আদায়, যুবক আটক

ডেস্ক: রাজধানীর কাঁটাবনে বৃহস্পতিবার চাঁদা আদায়ের সময় শুভ্র নামে এক যুবককে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার নামে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শুভ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার পরিচয় দিয়ে চাঁদা আদায় করছিলো বলে জানা গেছে।

এ সময় তার কাছ থেকে ঢাবির দু’টি ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে।

এ ব্যাপারে ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ দ্য রিপোর্টকে বলেন, ‘আটক শুভ্র ঢাবির শিক্ষার্থী পরিচয় দিয়ে কাঁটাবনের একটি দোকানে চাঁদাবাজি করার সময় তাকে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নয় কিন্তু তার কাছে বিশ্ববিদ্যালয়ের দুটি ভুয়া পরিচয়পত্র পাওয়া যায়। পরে ওই শিক্ষার্থী নিজেকে ঢাকা কলেজের শিক্ষার্থী বলে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি চাঁদাবাজির মামলা করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘শুভ্র কাঁটাবনের মোড়ে লুবনান দোকানে গিয়ে নিজেকে ঢাবির জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচয় দেয় ও ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে। পরে দোকানের ম্যানেজার আমাকে ফোন করলে কয়েকজন নেতাকর্মী পাঠিয়ে তাকে সেখান থেকে ধরে নিয়ে ঢাবির প্রক্টরের কাছে হস্তান্তর করি।’

নিউমার্কেট থানা পুলিশের উপ-পরির্দশক লুৎফরজামান জানান, শুভ্র নিউমার্কেট থানায় আটক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র থাকায় শুভ্রের বিরুদ্ধে একটি মামালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

ঢাবি ছাত্রলীগ নেতার পরিচয়ে চাঁদা আদায়, যুবক আটক

আপডেট টাইম : ০১:৪৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫