অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঈদের দিন শহীদ মিনারে মেডিকেল ভর্তিচ্ছুরা

ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২০১৫-১৬ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ঈদের দিনেও মানববন্ধন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেলে ঈদের দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে তারা পরীক্ষা বাতিলের দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থী তন্দ্রা বলেন, ‘প্রশ্ন ফাঁসের ঘটনায় এ পরীক্ষা বাতিল করে আমরা দ্রুত একটি পরীক্ষা চাই। আমাদের দাবি আদায়ে ঈদের দিনেও আমরা একত্রিত হয়েছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘খুব শীঘ্রই দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

আগামী কোনো কর্মসূচি সম্পর্কে এ শিক্ষার্থী বলেন, ‘দাবি আদায়ে আমরা একটা চলমান আন্দোলনের মধ্যে আছি। পরবর্তী কোনো কর্মসূচির বিষয়ে এখনও কিছু ঠিক করা হয়নি।’

তবে ২৭ তারিখে শহীদ মিনারেই আরও একটা মানববন্ধন করতে পারেন বলে জানান তিনি।

গত ১৮ সেপ্টেম্বর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আগের রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুলিপি পাওয়া যায়। সে সব প্রশ্নপত্রের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।

পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পিএসসির সহকারী পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। একই অভিযোগে গত ২২ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজের তিন চিকিৎসকসহ সাতজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সব অভিযোগে সারাদেশে মেডিকেল ভতিচ্ছু শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল চেয়ে আন্দোলন শুরু করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঈদের দিন শহীদ মিনারে মেডিকেল ভর্তিচ্ছুরা

আপডেট টাইম : ০৪:২৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫