পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চট্রগ্রামে জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১৩

বাংলার খবর২৪.কম:jeebrail_1327854573_7-QSZ-92-9mm চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মসজিদের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া মোগলের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন খোকন জানান, স্থানীয় কাঞ্চন মেম্বারের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল মোগলের হাট বাজারে অবস্থিত মোগলবাড়ি জামে মসজিদের জায়গা দখলে নিতে যায়। সে সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পুরো এলাকায় তাণ্ডব চালিয়ে ভাঙচুর করে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের অধিকাংশই নিরীহ পথচারী বলে জানা গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা স্থানীয় একটি মৎস্য প্রকল্পেও হামলা চালিয়ে ভাঙচুর করে।

রাঙ্গুনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্লাহ ওলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘মোগলবাড়ি জামে মসজিদের জায়গা দখল নিয়ে হামলা ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চট্রগ্রামে জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১৩

আপডেট টাইম : ০৩:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪