অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠক

ঢাকা: মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এই বৈঠকটি শুরু হয়েছে।

এতে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশকারী সৈয়দ আবুল মকসুদসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের মহাপরিচালক মো. নুরুল হক। আরও আছেন অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ, পরিচালক (মেডিকেল শিক্ষা) আবদুল হান্নান, পরিচালক (প্রশাসন) এহতেশামুল হক। বৈঠকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত আছেন বলে জানা গেছে।

মেডিকেলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে নতুন করে ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীরা গত মাসে আন্দোলন শুরু করে। আজ আন্দোলনের এক মাস পূর্ণ হলো। এত দিন সরকারের পক্ষ থেকে এই আন্দোলনকে অযৌক্তিক বলা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠক

আপডেট টাইম : ০৩:১৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫