অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

প্রশ্ন ফাঁসের খসড়া আইন প্রত্যাহার

ঢাকা: প্রশ্ন ফাঁসের খসড়া আইন প্রকাশের সপ্তাহ না ঘুরতেই তা প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মঙ্গলবার প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়া তুলে নিয়ে বলা হয়েছে, “খসড়া আইনটি আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরিমার্জন করার প্রয়োজন আছে বিধায় শিক্ষা আইনের কপি ওয়েবসাইট থেকে প্রত্যাহার করা হল।”

পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বা এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে চার বছরের সশ্রম কারাদ-ের বিধান রেখে গত ২০ অক্টোবর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শিক্ষা আইনের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

এ ধরনের উদ্যোগের পর অনেকেই খসড়া আইনের মাধ্যমে প্রশ্ন ফাঁসকারীদের উৎসাহ জোগানো হয়েছে বলে মন্তব্য করেন।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গণমাধ্যম ও নানা মহল থেকে সমালোচনা আসতে থাকায় এ বিষয়ে ফের সিদ্ধান্ত নিয়ে খসড়া প্রকাশ করা হবে।

খসড়া শিক্ষা আইনে প্রশ্ন ফাঁসের শাস্তি চার বছর অপরিবর্তিত রাখা হলেও ১৯৮০ সালের ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) অ্যাক্ট’-এ প্রশ্ন ফাঁসের ঘটনায় ১০ বছরের শাস্তির বিধান ছিল।

১৯৯২ সালে তা সংশোধন করে সাজা চার বছর করা হয়।

মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (যুগ্ম-সচিব) মো. ফারুক হোসেনের স্বাক্ষরে পুনঃবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে শিক্ষা আইনের কপি চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আগামী ২৯ অক্টোবরের মধ্যে শিক্ষাবিদসহ অংশীজনের মতামত নিয়ে শিক্ষা আইনের খসড়া চূড়ান্তের কথা ছিল।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

প্রশ্ন ফাঁসের খসড়া আইন প্রত্যাহার

আপডেট টাইম : ১১:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫