অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

শাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা : বুয়েট শিক্ষার্থীর কারাদণ্ড

সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতিকালে নাসির হোসেন নামে বুয়েটের এক শিক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে । সে অন্য একজনের বদলে প্রক্সি দিতে এসে ধরা পড়ে।

শাবি প্রক্টর অধ্যাপক মো. কামরুজ্জামান চৌধুরী জানান, ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়াকালে নাসির হোসেন নামে বুয়েটের এক শিক্ষার্থীকে আটক করা হয়। অন্য এক জনের বদলে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেয়ার সময় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ কেন্দ্র থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের একজন ম্যাজিস্ট্রেট, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্রক্টরিয়াল কমিটি ও জালালাবাদ থানা পুলিশের প্রায় চার ঘন্টা যাবত ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে জানায়, সে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল-২ টার্ম-১ এর শিক্ষার্থী এবং একটি প্রতারক চক্রের সদস্য। এর আগে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সে এরকম জালিয়াতি করে পরীক্ষা দিয়ে আসছিল। তারিকুজ্জামান রনি নামে এক ভর্তিচ্ছুর হয়ে পরীক্ষা দিতে এসে নাসির আটক হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

শাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা : বুয়েট শিক্ষার্থীর কারাদণ্ড

আপডেট টাইম : ০২:৪৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫