অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে: শিক্ষক সমিতি

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল জানিযেছেন, গ্রেড সমস্যা নিরসনের দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি কর্মসূচি চলবেই।

গ্রেড সমস্যা নিরসনের দাবিতে লাগাতার কর্মবিরতির মঙ্গলবার দ্বিতীয় দিনে এ এস এম মাকসুদ কামাল এ কথা বলেন।

শিক্ষকেরা তাঁদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আট মাস ধরে আন্দোলনের পর গতকাল সোমবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে। এই কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে আজও কোনো ক্লাস হচ্ছে না।

এ এস এম মাকসুদ কামাল বলেন, আজও সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি কর্মসূচি চলছে। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা এই কর্মসূচি চালিয়ে যাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হল এলাকায় অবস্থিত প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক বলেন, গতকালের মতো আজও তাঁদের বিভাগে কোনো ক্লাস হচ্ছে না।

দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে বছরের শুরুতেই অনিশ্চয়তার মুখে পড়েছে উচ্চশিক্ষা।

গতকাল থেকে শিক্ষকেরা লাগাতার কর্মবিরতি শুরু করায় বিশ্ববিদ্যালয়গুলোতে এই অনিশ্চয়তা শুরু হয়েছে। সিলেকশন গ্রেড বহাল, গ্রেড সমস্যা নিরসন ও পৃথক বেতন স্কেলের দাবিতে শিক্ষকেরা কঠোর অবস্থানে গেলেও গতকাল পর্যন্ত অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্টদের মধ্যে এ বিষয়ে তৎপরতা দেখা যায়নি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে: শিক্ষক সমিতি

আপডেট টাইম : ০২:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬