পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ Logo বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

বেতন বাড়ানোর প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ

ঢাকা: বেতন ও ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন অভিভাবকেরা।

তাঁদের দাবি, অযৌক্তিক কারণে হঠাৎ করেই ইংরেজি ও বাংলা মাধ্যমের প্রতি শ্রেণিতেই দ্বিগুণ বেতন বৃদ্ধির পরিকল্পনা করছে ভিকারুননিসা কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রথম শ্রেণিতে বাড়তি বেতনও নেয়া শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত ভিকারুননিসার ১ নম্বর ফটকের সামনে বিপুলসংখ্যক অভিভাবক এই অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভও করেন তাঁরা। ‘অস্বাভাবিক বেতন বৃদ্ধি মানি না, মানব না’ স্লোগান দেন। সেখানে আধা ঘণ্টার মতো অবস্থান কর্মসূচি পালন শেষে বিক্ষোভ-মিছিল করেন তাঁরা।

কর্মসূচির ব্যানারে লেখা ছিল, ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অস্বাভাবিক বেতন বৃদ্ধি মানি না, মানবো না’। ব্যানারের লেখা অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকেরা এই কর্মসূচির আয়োজক ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি আবার পালন করা হবে বলে জানা গেছে।

কর্মসূচিতে অংশ নেয়া সানোয়ার হোসেন নামের এক অভিভাবক অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই এই স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির ফি আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। এই বাড়তি ফি দেয়ার সামর্থ্য তাঁদের নেই।

একজন অভিভাবক দাবি করেন, প্রথম শ্রেণিতে গত বছর আট হাজার ছিল, যেটা এবার নেয়া হচ্ছে ১৫ হাজার টাকা।

কর্মসূচিতে অংশ নেয়া কয়েকজন অভিভাবক বলেন, স্কুল কর্তৃপক্ষ দ্বিতীয় থেকে দশম শ্রেণিতে বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ কারণে তাঁরাও এই কর্মসূচিতে যোগ দিয়েছেন।

আলতাফুন্নেসা নামের একজন অভিভাবক বলেন, ‘এবার লটারিতে অনেক গরিবের সন্তানও ভর্তি হয়েছে। তাঁরা কীভাবে এই ব্যয় মেটাবে?’

শামসুন্নাহার নামের একজন অভিভাবক বলেন, বাংলা মাধ্যমে প্রথম শ্রেণিতে আগের বছর বেতন ছিল ৮০০ টাকা, সেটা এ বছর ১৬০০ টাকা করা হয়েছে। আর ইংরেজি মাধ্যমে যেটা গত বছর ৯০০ টাকা ছিল, সেটা এ বছর ১৭০০ টাকা করা হয়েছে। তাঁর মতে, প্রতিটি ক্লাসেই দ্বিগুণ বা এর একটু কম বেতন বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। হঠাৎ করে দ্বিগুণ বেতন বাড়ানো মেনে নেয়া যায় না বলে উল্লেখ করেন তিনি।

শিউলি বেগমের তিনটি মেয়ে পড়ে ভিকারুননিসা নূন স্কুলে। তিনি বলেন, ‘হঠাৎ করে দ্বিগুণ বেতন বাড়ালে এটা কষ্টসাধ্য হয়ে পড়বে।’

একজন অভিভাবক বলেন, তাঁরা শুনেছেন ভিকারুননিসার ৩০ শতাংশ শিক্ষক এমপিওভুক্ত। অন্য শিক্ষকদের বেতন শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বেতন থেকে দেয়া হয়। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ায় ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বেতন বাড়িয়েছে।

এ বিষয়ে ভিকারুননিসার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩

বেতন বাড়ানোর প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬