পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি” Logo ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ Logo শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ Logo বুধবার থেকে লালমনিরহাট শহরের সকল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি-স্বীকৃতি স্থগিত

ঢাকা : নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, স্বীকৃতি আপাতত স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও ওই পর্যায়ের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডাবল শিফ্ট এবং সহশিক্ষা চালুর অনুমতিও আপাতত স্থগিত থাকবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সালমা জাহান স্বাক্ষরিত এ সংক্রান্ত স্মারকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষানীতি ২০১০র বাস্তবায়ন ও কার্যকর করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষানীতির আলোকে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা প্রাথমিক হিসেবে বিবেচিত হবে। এরই পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক পর্যায়ের পাঠদানের অনুমতির বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

সূত্র জানায়, হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।

পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতি, অতিরিক্ত শ্রেণি শাখা খোলা, বিষয় খোলা, বিভাগ খোলা সংক্রান্ত বিদ্যমান নীতিমালা যুগোপযোগী করা হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় চালু করার লক্ষ্যে একটি পৃথক সার্কুলার জারি করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় চালুর ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো অনুমতির প্রয়োজন হবে না।

এ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ এর কার্যকর করতে আপাতত সব ধরনের নিম্ন-মাধ্যমিক পর্যায়ের স্কুলের পাঠদানের অনুমতি স্থগিত থাকবে। তবে, ইতোপূর্বে মন্ত্রণালয় যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন-মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিয়েছে একাডেমিক স্বীকৃতির সব শর্ত পূরণ সাপেক্ষে কেবল সেসব প্রতিষ্ঠানকে নিম্ন-মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতির অনুমতি দেয়া হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান, একাডেমিক স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে ব্যানবেইসের তথ্যের সাথে যাচাই-বাছাই করে সব শর্ত পূরণ সাপেক্ষে মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান, একাডেমিক স্বীকৃতি প্রদান করা হবে। প্রতিষ্ঠানের পাঠদান, একাডেমিক স্বীকৃতির ক্ষেত্রে কোনো শর্ত শিথিল করা হবে না। কেবল সেসিপ প্রকল্পের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শর্ত শিথিল করে পাঠদানের অনুমতি দেয়া যাবে। বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ডাবল শিফ্ট এবং সহশিক্ষা চালুর অনুমতিও আপাতত স্থগিত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনুমতি-স্বীকৃতি স্থগিত

আপডেট টাইম : ০২:৪৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬