পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা Logo বিআরটিএ, ফরিদপুর সার্কেল কর্তৃক জাতীয় সড়ক নিরাপদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত Logo “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা” বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা হেমায়েত হোসেন’কে নিয়ে মিথ্যা অপপ্রচার Logo জমিজমার বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ Logo পাটগ্রামে ১৭ লাখের দেনমোহর কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার অভিযোগ, কাজির দুই সহযোগী আটক Logo লালমনিরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের অভিযোগ, তদন্তের দাবি

মির্জা আব্বাস জামায়াতের লোক: কামরুল

বাংলার খবর২৪.কম,kamrul2ঢাকা: মির্জা আব্বাসকে জামায়াত ওরিয়েন্টের লোক বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেছেন, ‘নবনিযুক্ত বিএনপির মহানগর কমিটির মূল নেতৃত্বে যিনি এসেছেন তিনি জামায়াত ওরিয়েন্টের লোক। জামায়াতের প্রেসক্রিপসনেই বিএনপির ঢাকা মহানগর কমিটি হয়েছে। তারা এই কমিটি দিয়ে দেশ ধ্বংসের চেষ্টা করছে। তাই বলবো, নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি দেন, কোনো বাধা দেবো না। কিন্তু ২০১৩ সালের মতো বাস পোড়ানো, মানুষ হত্যা করা, গাছ কাটা ও নৈরাজ্য সৃষ্টি করলে বরদাশত করা হবে না।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কৃষক লীগ আয়োজিত ‘কৃষি ও কৃষকের উন্নয়নে বাজেট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, ‘আন্দোলন মোকাবেলা করতে আওয়ামী লীগ সিদ্ধহস্ত। কোনো ক্রমেই দেশে উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সহ্য করা হবে না। এর জন্য প্রয়োজনে কঠোর থেকে কঠোরভাবে আন্দোলন মোকাবেলা করা হবে।’

খালেদা জিয়া সম্বন্ধে তিনি বলেন, ‘পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র মক্কা নগরীতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিএনপি সরকারের উন্নয়নে সহযোগিতা না করে দেশকে পিছিয়ে নেয়ার পাঁয়তারা করছে। পবিত্র মক্কায় গিয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি শেখ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন-শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মিজানুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম কামরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সংসদ সদস্য উম্মে কুলসুম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত

মির্জা আব্বাস জামায়াতের লোক: কামরুল

আপডেট টাইম : ০৬:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪