পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক বরখাস্ত

দিনাজপুর জেলার খানসামা উপজেলার শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আলতাফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সবার সিদ্ধান্তক্রমে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়।  
    
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম স্বাক্ষরিত বরখাস্তপত্র থেকে জানা যায়, শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোছা. আশা মনিকে যৌন নিপীড়নের অভিযোগে মাওলানা আলতাফুর রহমানের বিরুদ্ধে খানসামা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা হয়।

মামলা হওয়ার পর গত ১২ জুলাই থেকে ২ আগস্ট ২০১৬ তারিখ পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত। বিদ্যালয়ে না আসায় তাকে পরপর তিনটি কারণ দর্শানো নোটিস দেয়া হয়। কিন্তু কোনো সন্তোষজনক জবাব না দেয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ম্যানেজিং কমিটি।  

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা দিনাজপুর, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বরখাস্তের অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে আছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক বরখাস্ত

আপডেট টাইম : ০৪:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬