অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জাবির হলে গাঁজা চাষ, ছাত্রলীগের দুই নেতাকর্মী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলে ফুলের টবে গাঁজা চাষ করার অপরাধে সংগঠন থেকে দুই নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে শাখা ছাত্রলীগ। শুক্রবার বিকালে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খান মো. রইছ (জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ) ও ছাত্রলীগ কর্মী মো. রাসেল (রসায়ন বিভাগ)। এরা সবাই ৪১তম ব্যাচের ও শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ২০৯ ও ২১০ নম্বর রুমে জানালার পাশে ফুলের টবে গাঁজা চাষ হচ্ছে এমন সংবাদের প্রাথমিক সত্যতা পায় শাখা ছাত্রলীগ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক খান মো. রইছ বলেন, ‘আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। প্রকৃত ঘটনা হলো আমার রুমের পাশে একটি ফুলের টব রয়েছে। গাঁজার টবের বিষয়ে আমি কিছু জানি না’।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘ছাত্রলীগ কখনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয়নি। কারো ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নেবে না’।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘কারো ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার সংগঠন নেবে না। এ জন্য সংগঠন থেকে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকা- কেউ করলে সহ্য করা হবে না’।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জাবির হলে গাঁজা চাষ, ছাত্রলীগের দুই নেতাকর্মী বহিষ্কার

আপডেট টাইম : ১০:২৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬