অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক “বাবার মৃত্যু সংবাদ শুনেও আমি যুদ্ধের মাঠ ছাড়িনি”

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া সোমবার সকাল ১০টা থেকে শুরু হবে। পরীক্ষা শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে।

অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদনের এ কার্যক্রম আগামী ৭ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত অব্যাহত থাকবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে ঢাবি ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর (শুক্রবার), ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ২৪ সেপ্টেম্বর (শনিবার), ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর (শুক্রবার), ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর (শুক্রবার) এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অঙ্কন ১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।
সোমবার অধ্যাপক আরেফিন সিদ্দিক ভর্তি আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করবেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ সেপ্টেম্বর

আপডেট টাইম : ০৩:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬