অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শরীয়তপুর পলিটেকনিকে অনির্দিষ্টকালের ধর্মঘট

শরীয়তপুর: অধ্যক্ষের পদত্যাগসহ ১৬ দফা দাবিতে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৮ টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজের সামনের শরীয়তপুর-চাদঁপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

খবর পেয়ে বেলা ১২টায় পালং থানার ওসি খলিলুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এদিকে ছাত্রদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীরা ঘোষণা দেন।

তাদের দাবি, প্রিন্সিপালের পদত্যাগ, প্রশাসনিক ভবনকে শিক্ষকদের বাসভবন থেকে মুক্ত করা, কলেজের একাডেমিক ভবনকে প্রশাসনিক ভবনে রুপান্তরিত না করা, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় শিক্ষকদের অবহেলা বন্ধ এবং অকারণে ছাত্র-ছাত্রীদের উপর নির্যাতনের বিচার, কলেজের নির্দিষ্ট পোশাক, কলেজ ছাত্রাবাস, কলেজ ক্যান্টিন, সকল ল্যাবের যন্ত্রপাতি অকার্যকর থাকা চলবে না, ছাত্রীদের নিরাপত্তা, লাইব্রেরিক কার্যক্রম সার্বক্ষণিক খোলা এবং প্রয়োজনীয় পাঠ্যপুস্তক লাইব্রেরিত রাখা।

এ ব্যাপারে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আতিক ও জুবায়ের বলেন, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি মানতে না পারলে প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা ক্লাস বর্জন ও আন্দোলন চালিয়ে যাবো।

এ ব্যাপারে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এএফএম মিজানুর রহমান বলেন, ছাত্ররা কয়েক দফা দাবিতে ক্লাস বর্জন করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছাত্রদের শান্ত করে। ছাত্রদের কিছু যৌক্তিক দাবি রয়েছে। দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করছি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শরীয়তপুর পলিটেকনিকে অনির্দিষ্টকালের ধর্মঘট

আপডেট টাইম : ০১:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬