অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ছাত্রী ধর্ষণ; শিক্ষক গ্রেফতার

টাঙ্গাইল : টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে ৫ম সেমিষ্টারের ছাত্রী ধর্ষনের অভিযোগ আনেন।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মডেল থানায় ওই ছাত্রী বাদী হয়ে মামলা করলে তাকে পুলিশ গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এক পর্যায়ে তারা ইনস্টিটিউটের দরজা-জানালা ভাঙচুর করে। পরে টাঙ্গাইল মডেল থানার ওসি সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের অভিযোগ‒পলিটেকনিকের ৫ম সেমিস্টারের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষক আব্দুর রহিম একাধিকবার ধর্ষণ করেন। এ ছাড়াও ওই শিক্ষক অশ্লীল ভিডিও চিত্র মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী ছাত্রী বুধবার (৩১ আগস্ট) সকালে পলিটেকনিকের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। এ খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কলেজ কর্তৃপক্ষ গতকাল এক জরুরি সভা আহ্বান করে। সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেন পলিটেকনিকের অধ্যক্ষ লুৎফর রহমান।

বৃহস্পতিবার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক নাসরিন সুলতানা ওই ছাত্রির মেডিকেল পরীক্ষা করেন। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানান ওই চিকিৎসক।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ছাত্রী ধর্ষণ; শিক্ষক গ্রেফতার

আপডেট টাইম : ০৩:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬