অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষায় জালিয়াতি, ১৩ জনের জেল

ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় ১৩ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলাকলীন মোবাইল ফোনসহ বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার দায়ে ওই ১৩ জনকে দুই বছর করে কারাদন্ড দেন ঢাকার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা।

রবীন্দ্র চাকমা জানান, সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করায় ১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দুই বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ১০ জন ছাত্র ও ৩ জন ছাত্রী।

ভ্রাম্যমাণ আদালতের অধীনে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন-১৯৮০-এর ৯(খ) ধারায় ওই ১৩ জনকে দুই বছরে করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলাকলীন সময়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার দায়ে ওই ১৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই বছর করে কারাদণ্ড দেন।

ঢাবির ক-ইউনিটে ১৭৪৫টি আসনের জন্য মোট ৯০ হাজার ৪২৭ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষায় জালিয়াতি, ১৩ জনের জেল

আপডেট টাইম : ০৪:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬