অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘নোটবই থেকে প্রশ্ন করা শিক্ষককে সাসপেন্ড করা হবে’

ডেস্ক : জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে বাংলা প্রথম পত্রের প্রশ্ন হুবহু গাইড বই থেকে তুলে দেওয়া শিক্ষককে সাসপেন্ড ও তার বেতন-ভাতা বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার (১২ নভেম্বর) কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সদস্য সন্তানদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ডিআরইউ’র পক্ষ থেকে।

শিক্ষামন্ত্রী বলেছেন, ‘বিভিন্ন পত্রিকায় এসেছে এবার জেএসসির একটি পরীক্ষায় নোটবই থেকে প্রশ্ন করা হয়েছে। আমি আগেই বলেছিলোম নোট বই থেকে প্রশ্ন করবেন না। যিনি করেছেন আমি আজ (শনিবার) সকালেই নির্দেশ দিয়েছি তাকে সাসপেন্ড করা হবে, তার সমস্ত বতেন-ভাতা বন্ধ করে দেওয়া হবে। ইনকোয়ারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেছেন, ‘২৫ লাখ শিক্ষার্থীর জীবন তার এক প্রশ্নের মধ্যে আটকে যাচ্ছে। আমরা এটা সহ্য করতে পারি না। ওইটা (গাইড থেকে হুবহু প্রশ্ন) করার অর্থটা কি বোঝেন? ওই নোট বইটা রাতারাতি বিক্রি হয়ে যাবে।’

গত ১ নভেম্বর সারাদেশে একযোগে শুরু হয় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রথম দিনই ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

এ বছর জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘নোটবই থেকে প্রশ্ন করা শিক্ষককে সাসপেন্ড করা হবে’

আপডেট টাইম : ০৩:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬