পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

১০ হাজার রানের মাইলফলকের সামনে তামিম

ডেস্ক: ব্যাটিংয়ে দেশের পক্ষে সবগুলো রেকর্ড নিজের করে নিয়েছেন তামিম। গড়ছেন প্রথম বাংলাদেশি হিসেবে নানা কীর্তি। এমনই আরেক কীর্তির হাতছানি তার সামনে। আর মাত্র ৪৫০ রান যোগ করতে পারলেই দেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন টাইগারদের বাঁহাতি এই ওপেনার।

বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাটে তামিমের রান সংখ্যা ৯ হাজার ৫১০। এর মধ্যে টেস্টে ৩ হাজার ৩৪৯ রান,ওয়ানডেতে ৫ হাজার ৭ রান আর টি-টোয়েন্টিতেও ১ হাজার ১৫৪ রান রয়েছে নামের পাশে। পাশাপাশি ক্রিকেটের তিন ফরম্যাটে রয়েছে ১৬টি সেঞ্চুরির রেকর্ড। এমনকি টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করার সৌভাগ্য রয়েছে তার।

আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দিপাক্ষিক সিরিজ।সেখানে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট। তামিমের চাওয়া থাকবে এই সিরিজেই তিনি যেন তার ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেন এবং দেশের ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করার গৌরব অর্জন করতে পারেন।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

১০ হাজার রানের মাইলফলকের সামনে তামিম

আপডেট টাইম : ০৪:৫৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬