পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে জঙ্গি হামলার আশঙ্কা

ডেস্ক: যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে জঙ্গি হামলার আশঙ্কা করছে মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গত শুক্রবার এক বিবৃতিতে এই সতর্কতা প্রকাশ করা হয়।

স্থানীয় আইনশৃঙ্খলা সংস্থা বরাবর জারি করা এফবিআই ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-র ওই সতর্কবার্তায় কোনও নির্দিষ্ট হুমকির কথা উল্লেখ করা হয়নি।

এক কর্মকর্তা বলেছেন, চার্চসহ বন্ধের দিনগুলোতে লোকজনের জমায়েতে হামলার চালাতে সহানুভূতিশীলদের প্রতি যে আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস), সে সম্পর্কে এফবিআই স্থানীয় আইনশৃঙ্খলা সংস্থাগুলোকে সতর্ক করেছে।

ওই বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের চার্চগুলোতে জঙ্গি হামলার জন্য অনলাইনে যেসব আহ্বান জানানো হয়েছে, সে সম্পর্কে এফবিআই অবগত রয়েছে। এসব হুমকির গ্রহণযোগ্যতা সম্পর্কে এফবিআই তদন্ত করছে’।

বিবৃতিতে আরও বলা হয়, আইএস ক্রমাগত তার সহানুভূতিশীলদের প্রতি আহ্বান জানিয়ে আসছে চার্চসহ বন্ধের দিনগুলোতে লোকজনের জমায়েতে হামলার চালানোর জন্য। বিবৃতিতে বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডের সংকেত সম্পর্কেও উল্লেখ করা হয়। যা দেখে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে জঙ্গি হামলার আশঙ্কা

আপডেট টাইম : ০৫:০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬