অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

এমপিও নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছে মাদ্রাসার জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন

ডেস্ক :বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধনীর দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন। সোমবার (৩০ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ মাদারাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধনীর দাবি উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব মোঃ জহির উদ্দিন হাওলাদার।

সংবাদ সম্মেলনে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন নীতিমালায় মাদরাসায় কর্মরত জেনারেল (নন অ্যারাবিক) শিক্ষকদের শতভাগ বঞ্চিত করা হয়েছে। এই নীতিমালায় কামিল/ফাজিল/আলিম/দাখিল মাদরাসা প্রশাসনিক (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহসুপার) পদে আরবি বিষয়সমূহে শিক্ষকতার অভিজ্ঞতা চেয়ে জেনারেল (নন অ্যারাবিক) শিক্ষকদের প্রশাসনিক পদ বঞ্চিত করা হয়েছে। সহকারী অধ্যাপক/ প্রভাষকদের বঞ্চিত করে দাখিল মাদরাসা সুপার ও সহসুপারকে আলিম মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগের সুযোগ রেখে বিতর্কিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে ৫:২ অনুপাত প্রথা বাতিল করে এমপিওভুক্ত প্রভাষকদের এমপিওভুক্তির ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেডে বেতন- ভাতার সরকারি অংশ প্রদান ও পরবর্তী ৬ বছর পুর্তিতে সকল সিনিয়র প্রভাষককে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতিসহ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির দাবি জানান শিক্ষক নেতারা। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, ফজলুল বারী বেলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ শান্ত ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, শহিদুল ইসলাম,অলিদ আহমেদ, শফিউল আজম, অর্থ সম্পাদক মোঃ খোরশেদ কবির মাসুদ, কে এম শামীম প্রমুখ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

এমপিও নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছে মাদ্রাসার জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন

আপডেট টাইম : ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮