পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে ছাড় নয়: ডিএমপি কমিশনার

ডেস্ক: ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া পুলিশের উদ্দেশে বলেছেন, ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে আপনারা ছাড় দেবেন না। একজন পুলিশ সদস্য মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবে, এটা হতে পারে না। আইনের রক্ষক হয়ে আইন ভাঙা যাবে না।

আজ শনিবার সকালে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি এ নির্দেশ দেন। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের এই আইন পালনে কঠোর হতে বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, যদি পুলিশ দায়িত্বের সাথে কাগজপত্র পরীক্ষা করে তবে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। তবে পুলিশ আগ বাড়িয়ে কোনো অপারেশনে যাবে না।

তিনি বলেন, এত দিন পুলিশ সুযোগ পায়নি। এখন সুযোগ এসেছে, আইন প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে ড্রাইভার ও গাড়ির লাইসেন্স চেক করতে থাকে। অন্যান্য দিনের মতো আজও ঢাকায় এ অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে ছাড় নয়: ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ১২:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮