পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

সিলেটে পাসপোর্ট অফিসে হামলা-ভাঙচুর

বাংলার খবর২৪.কম : সিলেটে পাসপোর্ট অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

বুধবার দুপুরে দক্ষিwpid-banglarkhabar24-banner.png.pngণ সুরমার গোটাটিকরে অবস্থিত পাসপোর্ট অফিসে স্থানীয় কিছু সন্ত্রাসী এ হামলা চালায়।

জানা যায়, বুধবার অফিস চলাকালে গোটাটিকর এলাকার বাসিন্দা চঞ্চলের শ্যালক একটি ফাইল নিয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরীর কাছে যান। তখন তিনি ফাইল ঠিক নয় বলে তাকে চলে যেতে বলেন। পরে চঞ্চল ওই ফাইল নিয়ে আবার মাহবুবুর রহমানের কাছে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গোটাটিকরের কিছু উচ্ছৃঙ্খল যুবক পাসপোর্ট অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। তাদের হামলায় অফিসের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

এসময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও গ্রাহকরা ভয়ে দিগ্বিদিক ছুটাছুটি করেন। এতে অনেক গ্রাহকের জরুরি কাগজপত্র, মোবাইল ফোন সেট ও টাকা-পয়সা খোয়া যায়।

পরে মোগলাবাজার থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পাসপোর্ট অফিসের পরিচালক কফিল উদ্দিন ভূঁইয়া জানান, ‘স্থানীয় কিছু সন্ত্রাসী এসে ভাঙচুর চালিয়েছে।’

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানান তিনি।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা পাসপোর্ট অফিসে যাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তাই এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

মামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘পাসপোর্ট অফিসের পক্ষ থেকে মামলা করা হলে আমরা মামলা নেবো।’

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

সিলেটে পাসপোর্ট অফিসে হামলা-ভাঙচুর

আপডেট টাইম : ০৩:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪