পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

স্ত্রী মারা গেলে আজীবন পেনশন পাবেন স্বামী

ডেস্ক : সরকারি চাকরিজীবী স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে স্বামী দ্বিতীয় বিবাহে আবদ্ধ হতে পারবেন না। দ্বিতীয় বিবাহে আবদ্ধ হলে এ সুবিধা পাবেন না। এর আগে স্ত্রী মারা গেলে স্বামী ১৫ বছর পর্যন্ত পেনশন পেতেন। এখন আর সেটি থাকছে না।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পুরুষ ও মহিলা সরকারি কর্মচারীদের মৃত্যুর পর তাদের পরিবারের পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে নারী-পুরুষের সুযোগের সমতা বিধানের লক্ষ্যে আগের প্রজ্ঞাপনে এ পরিবর্তন আনা হলো। অর্থ মন্ত্রণালয় ২০১৫ সালের ১৪ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, পারিবারিক পেনশনের ক্ষেত্রে একজন মৃত মহিলা বেসামরিক কর্মচারীর স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে বিধাবা স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্ততার অনুরূপ হারে ও পদ্ধতিতে মৃত মহিলা বেসামরিক সরকারি কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবরিক পেনশন পাবেন।

পুরাতন প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিজীবী স্বামী মারা গেলে স্ত্রী আজীবন পেনশন পাবেন। তবে এক্ষেত্রে স্ত্রী যদি দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন তাহলে আর পেনশন পাবেন না। আর সরকারি চাকরিজীবী স্ত্রী মারা গেলে দ্বিতীয় বিবাহে আবদ্ধ না হওয়া সাপেক্ষে স্বামী ১৫ বছর পর্যন্ত পেনশন পেতেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

স্ত্রী মারা গেলে আজীবন পেনশন পাবেন স্বামী

আপডেট টাইম : ০২:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮