পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় Logo লালমনিরহাটে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত Logo লালমনিরহাট মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাবনায়- পরিদর্শনে দুই মন্ত্রী Logo বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে এলাকাবাসী Logo হাতীবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে এস্কাপ সিরাপ ও গাঁজা জব্দ Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু Logo চলন্ত বাসে জন্ম, আজীবন বিনামূল্যে যাতায়াতের উপহার পেল শিশু Logo পাটগ্রাম সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় চুইঝাল জব্দ Logo পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৭ Logo হেলাল হোসেন কবির : সাংবাদিকতা ও কাব্যচর্চার দ্বৈত পরিচয়

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

বাংলার খবর২৪.কম c8e3e5705c13d0f8329d09a4444444e6788ca12-1_52747: এয়িশান গেমসের সেমি ফাইনালের ম্যাচে শ্রীলঙ্কা প্রমীলা দলের বিপক্ষে ২৫ রানের জয় নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ প্রীমিলা ক্রিকেটাররা। ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তানকে হারাতে পারলেই প্রথম বারের মতো সোনা জেতার গৌরব অর্জন করবে সালমারা।

দক্ষিণ কোরিয়ার এনচনে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। এরপর প্রথমদিকে খুব একটা সুবিধা করতে না পারলেও মিডলঅর্ডার ব্যাটসম্যান লতা মন্ডলের ৩৪ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ দাড় করায় বাংলাদেশ প্রমীলারা। লতা মন্ডল ৪৩ বল মোকাবিলা করে ১টি চারের সাহায্যে এই রান করেন। এছাড়া ফারজানা হক ৩৩ বলে ১ চারে ২২ রান করেন। এবং অধিনায়ক সালমা খাতুন ২১ বল খেলে ১৪ রান করেন।

এরপর জয়ের জন্য ৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পান্না ঘোষ এবং রুমানা আহমেদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাড়াতেই পারেনি লংকানরা। পান্না ঘোষ এবং রুমানার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৬ রানেই ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর প্রায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৭০ রানেই গুটিয়ে যায় লংকানরা।

বাংলাদেশ প্রমীলাদের অসাধারণ পারফরম্যান্সের এই দিনে শ্রীলঙ্কান মাত্র দুই জন ব্যাটসম্যানই পেরেছে দ্ইু অঙ্কের কোঠা স্পর্শ করতে।

বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৫টি উইকেট দখল করেছেন। এবং রুমানা আহমেদ ৪ ওভার বল করে ১১ রানে নিয়েছেন ২টি উইকেট। এছাড়া অধিনায়ক সালমা খাতুন একটি উইকেট লাভ করেছেন।

Tag :

পাটগ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

আপডেট টাইম : ০৯:৫৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৪