পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

ইসি সচিব চান শটগানধারী দেহরক্ষী

ডেস্ক : নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সার্বক্ষণিক একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন। পিস্তলধারী এই নিরাপত্তারক্ষীকে নিযুক্ত দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নিজের নিরাপত্তা আরও জোরদার করতে চাইছেন ইসি সচিব। উপলক্ষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু পিস্তলধারী নয়, এবার ইসি সচিব চাইছেন শটগানধারী একজন নিরাপত্তারক্ষী। এ জন্য ইসি সচিবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে চিঠি দেওয়া হয়েছে।

গত ৩ ডিসেম্বর ডিএমপি কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছেন ইসি সচিবের একান্ত সচিব মোহাম্মদ আল-মামুন।

শটগানসহ দেহরক্ষী অথবা গানম্যান নিযুক্তির বিষয় উল্লেখ চিঠিতে লেখা হয়েছে, ‘বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ মহোদয় এ নির্বাচন কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিব মহোদয়ের নিরাপত্তার জন্য ডিএমপি প্রোটেকশন বিভাগ কর্তৃক নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী অথবা গানম্যান বর্তমানে কর্মরত রয়েছেন। জাতীয় নির্বাচন চলাকালে এবং নির্বাচনোত্তর কিছুকাল সচিব মহোদয়ের জন্য নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে পিস্তলসহ দেহরক্ষী অথবা গানম্যানের পাশাপাশি শটগানসহ আরও একজন দেহরক্ষী অথবা গানম্যান নিযুক্ত করা প্রয়োজন।’

তাই ইসি সচিবের নিরাপত্তার জন্য জরুরি ভিত্তিতে শটগানধারী দেহরক্ষী অথবা গানম্যান নিযুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

ইসি সচিব চান শটগানধারী দেহরক্ষী

আপডেট টাইম : ০৩:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮