পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

ফখরুলের গাড়িবহরে হামলা; ওসি প্রত্যাহার

ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কে এম কামরুজ্জামান সেলিম ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনায় ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ সারাদেশে চারজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়িতে প্রচারণায় গেলে তার গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা ১০ জন নেতাকর্মী আহত হন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, পুলিশ ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিল কিন্তু কোনো প্রদক্ষেপ গ্রহণ করেনি।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান সদর থানার ওসি প্রত্যাহারের বিষয়ে বলেন, শুনেছি নির্বাচন কমিশন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। কিন্তু আমি এখনও সে নির্দেশনা পায়নি। নির্দেশনা পেলে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, নির্বাচন কমিশন ঠাকুরগাঁও সদর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

ফখরুলের গাড়িবহরে হামলা; ওসি প্রত্যাহার

আপডেট টাইম : ০৩:২৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮