পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

নির্বাচনের দিন ২৪ ঘণ্টা সব গাড়ি চলাচল বন্ধ

ফারুক আহম্মেদ সুজন: আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ শুরুর আগে মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা সারাদেশে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। আজ রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে ভোটগ্রহণের সময়ে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এতে বলা হয়, ২৯ ডিসেম্বর (শনিবার) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর (রবিবার) দিবাগত মধ্যরাত পর্যন্ত সড়কপথে ১০ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

এগুলো হচ্ছে বেবি ট্যাক্সি/অটোরিকশা/ইজি বাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্রচালিত যানবাহক।

এছাড়া ২৮ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে ১ জানুয়ারি (মঙ্গলবার) মধ্য রাত পর্যন্ত মোটর সাইকেলের উপর নিষেধাজ্ঞার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জরুরি কাজে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে সড়ক বিভাগ জানিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

নির্বাচনের দিন ২৪ ঘণ্টা সব গাড়ি চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮