পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মামলা করবে ‘বিআরটিএ’ ১০ বছরের ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে

ফারুক আহমেদ সুজনঃ কমপক্ষে দশ বছর ফিটনেস পরীক্ষা করাননি এমন ৮০ হাজার ৮১৭টি যানবাহন মালিকের বিরুদ্ধে সাটিফিকেট মামলা করবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
যানবাহন নিবন্ধনের সময় গাড়ির মালিকরা যে স্থায়ী ঠিকানা দিয়েছেন সেই জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে সার্টিফিকেট অফিসারের কাছে এ মামলা দায়ের করা হবে। বিআরটিএর দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। বিআরটিএ সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে ফিটনেসবিহীন ৫ লাখ ৭৭ হাজার ৪৪৮টি যানবাহন চলাচল করছে। এর মধ্যে কমপক্ষে দশ বছর ফিটনেস সার্টিফিকেট নেয়নি এমন যানবাহনের সংখ্যা ৮০ হাজার ৮১৭টি। আর এই যানবাহন ফিটনেস পরীক্ষা করে নবায়ন করার জন্য এক বছর আগে বিআরটিএ পক্ষ থেকে বিজ্ঞপ্তিও দেয়া হয়েছিল। কিন্তু এতে কোনো সাড়া না মেলায় সরকারি নীতিমালা অনুযায়ী সাটিফিকেট মামলা দায়ের করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, দশ বছরের বেশি সময় ধরে ফিটনেস পরীক্ষা না করা যানবাহনের মধ্যে ১৯ হাজার ৬৯৩টি বাস, ১২ হাজার ২৪১টি মিনিবাস, ৬৬ হাজার ৫৯৯টি ট্রাক, ৩১ হাজার ২৩৬টি ট্রাক্টর, ২৫ হাজার ১৬৯টি ট্যাক্সিক্যাব, একহাজর ৪৬০টি ট্যাঙ্কার, ৬৬ হাজার ৬৫০টি প্রাইভেট কার, ৫৯ হাজার ২৮২ পিকাপ, ২৯ হাজার ৬৫৩টি মাইক্রো, ১৫ হাজার ৭৪৮ হিউম্যান হলার, ৯ হাজার ৬৮১টি ডেলিভারি ভ্যান, ৮ হাজার ২৩টি কভার্ড ভ্যান, ২ হাজার ৩৮৭টি কার্গো ভ্যান, ১১ হাজার ৭১৮টি টেম্পো, এক লাখ ৭৬ হাজার ৪১২টি অটোরিকশা ও একহাজার ৯৭২টি অ্যাম্বুলেন্স রয়েছে।
প্রসঙ্গত, সড়ক-মহাসড়কে চলাচলকারী যানবাহন চলাচলের উপযুক্ত কিনা তা বিআরটিএ থেকে প্রতিবছর পরীক্ষা করা এবং সরকার নির্ধারিত রাজস্ব জমা দিয়ে সাটিফিকেট নেয়ার বিধান রয়েছে।
জানা গেছে, নিয়মিত ফিটনেস পরীক্ষা না করায় সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচলের সংখ্যা বাড়ছে। ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেব মতে, ২০১৮ সালে ৫ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘনা ঘটে। এত ৭ হাজার ২২১ জন নিহত হয়। আহত হয় ১৫ হাজার ৪৬৬ জন।
জানা গেছে, বিআরটিএ কর্তৃপক্ষ গত ২০১৮-২০১৯ অর্থবছরে এক হাজার ৮১৯ কোটি টাকা রাজস্ব আয় করে। আর এ বিপুল পরিমাণ যানবাহন ফিটনেস সার্টিফিকেট নিলে গত দশ বছরে রাজস্ব জমা খাতে আরও এক হাজার কোটি টাকা আয় হতো বলে সংশ্লিষ্টরা জানেিয়ছেন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান মো. মশিয়ার রহমান বলেন, জরিমানা দিয়ে বিআরটিএ থেকে পরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেট নেয়ার বিধান আছে। কিন্তু এর পরেও দীর্ঘদিন যেসব যানবাহন ফিটনেস পরীক্ষা করাচ্ছেন না সেসব মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এ সার্টিফিকেট মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাফিক পুলিশের সহায়তা নেয়া হচ্ছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মামলা করবে ‘বিআরটিএ’ ১০ বছরের ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে

আপডেট টাইম : ০৫:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯