অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

যে কোনো সময় বিলুপ্ত হচ্ছে যুবলীগের দুই কমিটি!

ফারুক আহমেদ সুজনঃ তীব্র সমালোচনার মুখে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের কমিটি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যায়, যেহেতু আইন প্রয়োগকারী সংস্থা উত্তর এবং দক্ষিণের কমিটির বেশকিছু নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছে। সে জন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে এ কমিটি দুটি বিলুপ্ত করা হচ্ছে। যত দ্রুত সম্ভব নতুন কমিটির জন্য সম্মেলন আয়োজন করা হবে।

সূত্র আরোজানায়,এই কমিটি দুটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ইতিমধ্যেই আওয়ামী লীগ সভাপতি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ আওয়ামী লীগের সকল অঙ্গ-সহযোগী এবং ভাতৃপ্রতীম সংগঠনের সম্মেলন অনুষ্ঠানের জন্য নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যেই যুবলীগের সম্মেলন আয়োজন করা হবে।

প্রসঙ্গত, অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অস্ত্রসহ গ্রেফতার হন যুবলীগ ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। অন্যদিকে যুবলীগ নগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধেও রয়েছে চাঁদাবাজির অভিযোগ। এই দুজনকেই শোকজ করেছে যুবলীগ। পাশাপাশি এ দুজনসহ যুবলীগের শীর্ষ চার নেতার গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের পাশও বাতিল করা হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

যে কোনো সময় বিলুপ্ত হচ্ছে যুবলীগের দুই কমিটি!

আপডেট টাইম : ১২:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯