অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মিরপুর বিআরটিএ এর উদ্যোগে পেশাদার চালকদের প্রশিক্ষণ কর্মশালা

ফারুক আহমেদ সুজনঃ রাজধানীর বিআরটিসি জোয়ার সাহারা বাস ডিপোতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পেশাদার চালকদের উদ্দেশ্যে দিনব্যাপী সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০১৯/২০২০ অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ মেট্রো সার্কেল ০১ মিরপুর এ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় সড়ক মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের শতাধিক পেশাদার চালক উপস্থিত ছিলেন। কর্মশালায় সড়ক দুর্ঘটনা প্রতিকারে পূর্ব-সাবধানতা অবলম্বন, দুর্ঘটনার তথ্য ও দুর্ঘটনার কারণ, ট্রাফিক আইন, সাইন সিগন্যাল, গাড়ি চালানোর সময় যেসব কাগজপত্র সাথে রাখা জরুরি, মোটরযান অধ্যাদেশে বিভিন্ন শাস্তি এবং চালকদের নৈতিকতা ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ইতঃপূর্বে মিরপুর বিআরটিএ প্রতি সপ্তাহে ৩ দিন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপ প্রধান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মো:সামীমুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগের উপ পরিচালক শফিকুজ্জামান ভূইয়া, উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী পরিচালক মোহাম্মদ আলী আহসান মিলন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক বশির উদ্দিন, জিয়াউর রহমান,তানভীর আহমেদ সহ আরো কর্মকর্তা ও কর্মচারীগন ।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

মিরপুর বিআরটিএ এর উদ্যোগে পেশাদার চালকদের প্রশিক্ষণ কর্মশালা

আপডেট টাইম : ০৩:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯