অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মঙ্গলবার থেকে সিএনজি ধর্মঘটের ডাক

ডেস্ক: ভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই ধর্মঘট চলবে।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু।

ধর্মঘটের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, রাইড শেয়ারিংয়ের নামে ওভাই, পাঠাও, উবারের অবৈধ গাড়ি সড়কে চলছে। অথচ গ্যাসের দাম চারবার বাড়লেও তাদের ভাড়া বাড়েনি। তাই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

তাদের দাবিগুলো হলে- রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত গাড়ির তালিকা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা, প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৪ টাকা করা এবং মালিকের দৈনিক জমা আনুপাতিক হারে বাড়ানো।

সংগঠনটির সভাপতি সোহেল রানাসহ সিএনজি মালিক ও শ্রমিক নেতারা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মঙ্গলবার থেকে সিএনজি ধর্মঘটের ডাক

আপডেট টাইম : ০৩:০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯