অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

সেতু বিভাগের সচিব হলেন নোয়াখালীর কৃতি সন্তান বেলায়েত হোসেন

ফারুক আহমেদ সুজন:সেতু বিভাগের সচিব হলেন নোয়াখালীর কৃতি সন্তান মোহাম্মদ বেলায়েত হোসেন।
সেতু বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশন সচিবালয়ে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২২ অক্টোবর) এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

এরমধ্যে দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে পিএসসি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পদায়ন করা হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে সেতু বিভাগের সচিব করা হয়েছে। সেতু বিভাগের সচিব পদাধিকার বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক।

গত ১৩ অক্টোবর সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) লোকমান হোসেন মিয়া।

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তাফিজুর রহমান পিএসসির সচিব হয়েছেন। পিএসসির সচিব সিদ্দীকা খানমকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

সেতু বিভাগের সচিব হলেন নোয়াখালীর কৃতি সন্তান বেলায়েত হোসেন

আপডেট টাইম : ০২:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯