অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ ডেমরায় পুলিশের সভা ও র‌্যালী

ফারুক সুজনঃ কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে নগরীর ডেমরায় পুলিশের বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানার আয়োজনে শনিবার সকালে ষ্টাফ কোয়ার্টার এলাকা ও থানা প্রাঙ্গনে এসব কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডেমরা থানার ওসি মো.সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা জোনের এসি মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ডিএসসিসির ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাসু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক জসিম উদ্দিন মজুমদার প্রমূখ।

এ সময় আরও বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী রোখসানা আক্তার, মাসুদা আক্তার শান্তাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমরা থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সভায় বক্তারা বলেন,পুলিশ জনতার সমন্বয়ে যে কোন অপরাধ দমন সম্ভব। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও জঙ্গীবাদীসহ যে কোন প্রভাবশালী ও অপরাধীদের প্রভাবে প্রভাবিত হওয়া যাবেনা। আর এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের সঙ্গে জনতার সম্পৃক্ততা অত্যন্ত জরুরী। এ সময় অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে উপস্থিত সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ ডেমরায় পুলিশের সভা ও র‌্যালী

আপডেট টাইম : ১০:৪৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯