অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

কোনো পুলিশ সদস্য ভাব নিয়ে চললে চাকরি করতে পারবেন না: ডিএমপি কমিশনার

ডেস্কঃ কোনো পুলিশ সদস্য ভাব নিয়ে চললে চাকরি করতে পারবেন না, জনগণের সাথে মিশতে হবে, কাজ করতে হবে,” বলেছেন তিনি।

শনিবার ঢাকা রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিংডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ছিলেন প্রধান অতিথি।

ডিএমপি কমিশনার নিজের বাহিনীর সদস্যদের সতর্ক করার পাশাপাশি শুধু সমালোচনা না করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

“কোনো পুলিশ সদস্য স্থায়ীভাবে এক জায়গায় থাকবে না, বদলি হয়ে যাবেন। সেই পুলিশ সদস্যকে তথ্য দিয়ে বা সরাসরি সহযোগিতা করলে সমাজের স্থায়ী উপকার হবে। সহযোগিতা না পেলে সমাজের লোকজনই ক্ষতিগ্রস্ত হবে।”

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে এতে যুক্তদের জনগণের আস্থা বজায় রেখে কাজ করার পরামর্শ দেন।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা জঙ্গি-সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি। সেভাবে মাদকও নিয়ন্ত্রণ করতে পারব।

“একটি নির্দিষ্ট এলাকায় বিট পুলিশের দায়িত্বে থাকার কারণে মহল্লায় মহল্লায় সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে সরকার কী চায়, পুলিশ কী চায় সেটা যদি জানিয়ে দিতে পারে, তাহলে জঙ্গি সন্ত্রাস নির্মূলে কাজ হবে।”

সম্প্রতি ভোলার বোরহানউদ্দিনে ঘটে যাওয়ার ঘটনাটি তুলে ধরে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করা উচিৎ।

এক্ষেত্রে কমিউনিটি পুলিশের দায়িত্বের কথাও তুলে ধরেন মন্ত্রী।

অনুষ্ঠানে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. মইনুর রহমান চৌধুরী বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে কোনো কাজই একার পক্ষে সম্ভব নয়। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার।”

এই অনুষ্ঠানে নাট্যজন ইনামুল হক, ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, কৃষ্ণ পদ রায়, মীর রেজাউল আলম ও আবদুল বাতেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশে যুক্ত আটজন সাধারণ নাগরিক এবং ১৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর থেকে একটি শোভাযাত্রাও বের করে ডিএমপি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

কোনো পুলিশ সদস্য ভাব নিয়ে চললে চাকরি করতে পারবেন না: ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ১১:৩৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯