অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কারওয়ান বাজারে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে কারওয়ান বাজারের পদচারী সেতুর সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-শাহবাগ রুটে ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস দুপুর পৌনে তিনটার দিকে ফার্মগেট হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। বাসটি কারওয়ান বাজার পেরিয়ে যাওয়ার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। পদচারী সেতু সামনে আসার পর বাসটি থেমে যায়। এ সময় ওই বাসের ভেতরের যাত্রীরা জানালা ও দরজা দিয়ে বের হয়ে যান। এর অল্প সময় পর পুরো বাসে আগুন ধরে যায়। এ কারণে কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত পুরো সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুপুরে তিনটার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে দেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সোহাগ মাহমুদ প্রথম আলোকে বলেন, আজ বেলা পৌনে তিনটার দিকে বাসটিতে আগুন ধরার খবর পান তাঁরা। সুন্দরবন হোটেলের সামনে থাকা তাদের একটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কারওয়ান বাজারে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

আপডেট টাইম : ১০:২২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯