অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

তোপের মুখে ঢাবি উপাচার্য

ডেস্ক: মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে বের হয়ে আসার সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় শিক্ষার্থীরা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে ‘দালাল’ ও ‘নির্লজ্জ’ বলে গালি দিয়েছে শিক্ষার্থীরা।

ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় আহত ভিপি নুরকে দেখতে রোরবার (২২ ডিসেম্বর) রাতে ঢাবি উপাচার্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে শিক্ষার্থীরা তার কাছে বিচার দাবি করেন।

এ সময় ভিসির কাছে প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ দিয়ে ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী সালাহ উদ্দিন সিফাত বলেন, ডাকসু ভিপি নুরসহ অন্যদের ওপর হামলার সময় আমি প্রক্টর স্যারের কাছে বিচারের দাবি নিয়ে গেলে তিনি আমাকে বলেন, ‘তুমি বেশি নেতা হয়ে যাচ্ছো। তোমাকে বহিষ্কার করব।’ আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তিনি আমাকে রক্ষা না করে উল্টো বহিষ্কার করার কথা বলছেন, পুলিশে দেয়ার কথা বলেছেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আপনাদের চাই না। যদি মনে হয়, আপনারা এর বিচার করতে পারবেন না, দায়িত্ব পালন করতে পারবেন না, তাহলে পদত্যাগ করুন।’

ডাকসুর ভিপিকে কীভাবে দরজা বন্ধ করে পেটায়, তার উত্তর চায় শিক্ষার্থীরা। এ সময় কিছুক্ষণ প্রক্টরিয়াল টিমের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। পরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান পুলিশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে উপাচার্য ও প্রক্টরকে নিয়ে যান।

এ সময় শিক্ষার্থীরা ‘নির্লজ্জ ভিসি, ধিক্কার, ধিক্কার’, ‘দালাল ভিসি, ধিক্কার, ধিক্কার’, ‘দালাল প্রক্টর, ধিক্কার, ধিক্কার’ বলে স্লোগান দিতে থাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

তোপের মুখে ঢাবি উপাচার্য

আপডেট টাইম : ০৩:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯