পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শিশু জিহাদের মৃত্যু : ৪ আসামির সবাই খালাস

ডেস্ক: রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত চার আসামিকেই খালাস দিয়েছে হাইকোর্ট।

আসামিদের আপিল মঞ্জুর করে বিচারপতি মো: রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেয়।

খালাস পাওয়া ওই চারজন হলেন- শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পানির পাম্প বসানোর প্রকল্প পরিচালক রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআর এর মালিক প্রকৌশলী আব্দুস সালাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো: নাসির উদ্দিন ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবু জাফর আহমেদ শাকির।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে রেল কলোনিতে কয়েক শ’ ফুট গভীর এক নলকূপের পাইপে পড়ে চার বছর বয়সী জিহাদের মৃত্যু হয়। দীর্ঘ সময় ধরে সেই উদ্ধার অভিযান ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ঢাকার জজ আদালত দুই বছর আগে এ মামলার রায়ে চার আসামিকে অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেন।

ওই চার আসামির সবাইকে খালাস দিয়ে হাইকোর্ট বলেছে, যে ধারায় নিম্ন আদালত ওই চারজনকে শাস্তি দিয়েছে, ওই ধারায় ১০ বছর সাজার সুযোগই নেই। তাছাড়া নলকূপের পাইপের মুখ ঢাকা না থাকার বিষয়টি ওই আসামিদের অবহেলা বলে চিহ্নিত কর যায় না।

আসামিদের পক্ষে হাইকোর্টে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এসএম শাহজাহান, এম সারোয়ার আহমেদ, আনোয়ারুল ইসলাম শাহীন ও এম আলী মর্তুজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: আমিনুল ইসলাম।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিশু জিহাদের মৃত্যু : ৪ আসামির সবাই খালাস

আপডেট টাইম : ০৩:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০