অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ

ডেস্ক : করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে ঘোষিত ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, এ ছুটি বা বন্ধ সরকারি-বেসরকারি অফিস আদালতের জন্য প্রযোজ্য। স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্যান্য জরুরি কার্যাবলীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয়।

এতে আরও বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটি বা বন্ধকালীন অবশ্যই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। এ বন্ধ ঘোষণা করা হয়েছে জনগণকে ব্যাপকহারে পারস্পরিক সংস্পর্শে এসে রোগ বিস্তার করা থেকে বিরত রাখার জন্য। সেজন্য সর্বসাধারণকে এ সময়ে বাইরে যাওয়া বা ভ্রমণ করা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হচ্ছে।

ওষুধ বা খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্প কারখানা, প্রতিষ্ঠান, বাজার, দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে। গণপরিবহন ছাড়া অন্যান্য জরুরি পরিবহন যেমন, ট্রাক, কার্গো, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি ইত্যাদি যথারীতি চলবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আইইডিসিআর-এর মঙ্গলবারের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ছয়জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন। ফলে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ

আপডেট টাইম : ০২:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০