পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৩ সন্তানসহ নারীর না খেয়ে থাকার ফেসবুক পোস্ট দেখে চাল-ডাল নিয়ে হাজির ওসি

ডেস্ক: মারণ করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে ১৭ দিনের ছুটি চলছে বাংলাদেশে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসছেন না। তবে এ পরিস্থিতিতে খারাপ অবস্থায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

গত ৩১ মার্চ যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ের এক ভদ্রমহিলা ফেসবুকে প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন করে লেখেন, আমার স্বামী নেই, তিনটি ছোট ছোট সন্তান নিয়ে না খেয়ে আছি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই দিন রাতে বিষয়টি যাত্রাবাড়ী থানার ওসির নজরে আসে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিষয়টি নজরে আসার পর আমি আজ সকালে ব্যক্তিগত উদ্যোগে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল নিয়ে ওই বাসায় যাই। সেখানে গিয়ে দেখি ছোট্ট একটি রুমে তিন সন্তান নিয়ে থাকেন ওই ভদ্র মহিলা।

আলাপকালে ভদ্র মহিলা ওসিকে জানান, আমি কল্পনাও করিনি ওসি নিজেই আমার বাসায় চাল, ডাল নিয়ে আসবেন- তাও এত দ্রুত সময়ে। তিনি বলেন, ছোট ছেলেটি গর্ভে থাকতেই তাদের বাবা মারা যান। এরপর থেকে অনেক কষ্টে এই তিন ছেলেকে নিয়ে বসবাস করছি এখানে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৩ সন্তানসহ নারীর না খেয়ে থাকার ফেসবুক পোস্ট দেখে চাল-ডাল নিয়ে হাজির ওসি

আপডেট টাইম : ০২:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০