অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

পুলিশদের অক্সিজেন সিলিন্ডার দিলেন শামীম ওসমানের স্ত্রী

ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা পুলিশের করোনাভাইরাস আক্রান্ত সদস্যদের চিকিৎসার সুবিধার্থে ৯.৮ লিটারের ৫টি অক্সিজেন সিলিন্ডার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির নিজস্ব উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে এগুলো হস্তান্তর করা হয়।

আজ বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশের ৫৫ জন সদস্য করোনায় আক্রান্ত। তাদের মধ্যে চারজনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে। যাদের মধ্যে দু’জনের রিপোর্ট রোববার নেগেটিভ এসেছে। বাকিরা জেলা পুলিশলাইন্স, ফতুল্লার ইসদাইর স্টেডিয়াম ও বাসায় আইসোলেশনে রয়েছেন। মোট ছয়জন সদস্য সুস্থ হয়েছেন।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্তদের চিকিৎসার্থে অক্সিজেন সিলিন্ডার এখন খুবই জরুরি। সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রীর দেওয়া অক্সিজেন সিলিন্ডার আমরা বুঝে পেয়েছি। এই সময়ে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এ বিষয়ে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বিকেলে বলেন, ‘আমাদের উচিত এ করোনাকালে যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে সকলের পাশে দাঁড়ানো। এটি সামান্য কিছু করার প্রয়াসমাত্র।’

‘একটি রোগী যদি অক্সিজেন পেয়ে কিছুটা সুস্থ অনুভব করে সেটাই স্বার্থকতা। আল্লাহ যেন কবুল করেন। সকলকে সুস্থ করে দেন’, বলেন তিনি।

প্রসঙ্গত, ইতিমধ্যে ফতুল্লায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত আইসোলিশন সেন্টার স্থাপন করা হয়েছে। ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত পৌর স্টেডিয়ামের দুটি কক্ষে এ সেন্টার স্থাপন করা হয়। সেখানে ২০ বেডের আধুনিক সুবিধা সম্বলিত আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

এ সেন্টারের প্রতিটি কক্ষে ইন্টারনেট সংযোগসহ ওয়াইফাইয়ের রাউটার লাগানো হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশে আধুনিক জীবনযাপনে আইসোলেশনের উপযোগী করা হয়েছে। রাতেই ফতুল্লা মডেল থানার ষষ্ঠ তলায় থাকা পাঁচজন পুলিশ সদস্য এ আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। এ সেন্টারে পর্যায়ক্রমে জেলার অন্যান্য থানায় আক্রান্ত পুলিশ সদস্যদেরও স্থানান্তর করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

পুলিশদের অক্সিজেন সিলিন্ডার দিলেন শামীম ওসমানের স্ত্রী

আপডেট টাইম : ০৩:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০