পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রিমিয়ার লিগ পিছিয়ে দাদার আমন্ত্রণ রক্ষা করছে বিসিবি

বাংলার খবর২৪.কম : কলকাতার ইডেন গার্ডেন মাঠের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) মাসব্যাপি বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছে। এর মধ্যে একটিতে থাকছে ক্রিকেটের চারটি দল নিয়ে একটি টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ থেকে একটি শক্তিশালী দল পাঠাতে অনুরোধ করেছেন।

তবে সে সময় জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ চলায় জাতীয় দলের কোনো ক্রিকেটারকে পাঠাতে পারবে না বিসিবি। আবার আগের ঘোষণা অনুযায়ী ততো দিনে প্রিমিয়ার লিগও শুরু হয়ে যাওয়ার কথা। ফলে বাঙ্গালী দাদা সৌরভ গাঙ্গুলির আমন্ত্রন রক্ষা করতে প্রিমিয়ার লিগ পিছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবং টুর্নামেন্টের জন্য শক্তিশালী দলই পাঠাবে বিসিবি-বলে জানানো হয়।

মঙ্গলবার ক্রিকেট বোর্ডের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলী আমাদের চিঠি দিয়েছেন, ইডেন গার্ডেনের ১৫০ বছরপূর্তি উপলক্ষে ৪টি দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে কলকাতায়। বাংলাদেশ থেকে একটি শক্তিশালী দল পাঠানোর জন্য আমাদের অনুরোধ করেছেন গাঙ্গুলী। এর প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত গাঙ্গুলীর আমন্ত্রণ গ্রহণ করব, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করব। টুর্নামেন্টটি চলবে ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। আমরা মনে করেছি, এই আসরে আমাদের অংশগ্রহণ করা অত্যন্ত জরুরী। সে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রিমিয়াল লিগ দরকার হলে ৫-৬ দিন পিছিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগ হবে আগামী ২ নভেম্বর। আমরা তখন ‘এ’ দলের কিছু খেলোয়াড় দিয়ে মোটামুটি শক্তিশালী একটা দল পাঠাতে পারব। এই ব্যাপারে নির্বাচক কমিটি দল নির্বাচন করবে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রিমিয়ার লিগ পিছিয়ে দাদার আমন্ত্রণ রক্ষা করছে বিসিবি

আপডেট টাইম : ০২:৫৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০১৪