অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

আলোচিত সেই এসপি হারুন এবার ডিএমপির উপ-কমিশনার

ঢাকা: নারায়ণগঞ্জ ও গাজীপুরের আলোচিত সাবেক পুলিশ সুপার (এসি) হারুন অর রশীদকে ফের ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে নিযুক্ত করা হয়। গত বছরের ৩ নভেম্বর নারায়ণগঞ্জের আলোচিত পুলিশ সুপার হারুন অর রশীদকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) শাখায় বদলি করা হয়। দীর্ঘদিন পর তাকে ডিএমপির উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন এবং ১১ মাস দায়িত্ব পালন করেন।
এর আগে এসপি হারুনকে ২০১৪ সালের ২৪ আগস্ট গাজীপুর জেলার এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৮ সালের ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে গাজীপুর থেকে ডিএমপিতে বদলি করা হয়েছিলো। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুন অর রশীদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল।

নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করে।
এছাড়া হারুন গাজীপুরে দায়িত্ব পালনের আগেও ডিএমপিতে দায়িত্বরত ছিলেন। সে সময় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় আলোচিত হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদকে সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) পদে, ফরিদপুর জেলার এসপি মো. আলিমুজ্জামানকে মেহেরপুর জেলার এসপি ও মেহেরপুর জেলার এসপি এস এম মুরাদ আলিকে ফরিদপুর জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

আলোচিত সেই এসপি হারুন এবার ডিএমপির উপ-কমিশনার

আপডেট টাইম : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০