অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

এডিস মশা থেকে থানাকে নিরাপদ রাখতে ডেমরা থানা পুলিশের পদক্ষেপ

ফারুক আহমেদ সুজনঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক দূরত্ব নিশ্চিত করা। দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে পুলিশ। নিয়মিত চেকপোস্ট, টহলের পাশাপাশি পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। এসব কাজে করতে গিয়ে ইতোমধ্যে দুই হাজারের বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার পাশাপাশি ‘ঘাতক’ এডিস মশা থেকে থানাকে নিরাপদ রাখতে কাজ করছে সরকারের এই বাহিনী। ডেঙ্গুজ্বর প্রতিরোধে ও এডিস মশার বংশবিস্তার রোধে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানোর কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে শুক্রবার (১৫ মে) ডেমরা থানায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে ডেমরা থানা পুলিশ ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই কার্যক্রম। এডিস মশা নিধন কার্যক্রমের বিষয়ে ওসি সিদ্দিকুর রহমান বলেন, ‘থানার কর্মকর্তা, কনস্টেবল এবং আনসার সদস্যরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন। তারা থানা এলাকার বিভিন্ন প্রাঙ্গণ, ব্যারাক, ড্রেন, হাজতখানা, মালখানাসহ সংশ্লিষ্ট সব জায়গায় ডেঙ্গু প্রতিরোধে জীবাণুনাশক ছিটিয়েছেন।’
একইভাবে রাজধানীর বংশাল থানা এলাকায়ও চলে এই কর্মসূচি। বংশাল থানার ওসি মো. শাহীন ফকির বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধ ও এডিস মশার বিস্তার প্রতিরোধে বংশাল থানা স্থাপনা, ব্যারাক, অফিস, রান্নাঘর, টয়লেট, ডাইনিং, হাজতখানা, মালখানা, ফুলের টব, অব্যবহৃত পাত্র, ড্রাম, পরিত্যক্ত যানবাহন, গাড়ির চাকা, ভবনের ছাদে মশা নিধনের ওষুধ স্প্রে প্রয়োগ করা হয়েছে। থানার সব স্থাপনার ভেতর ও আশপাশে সব জায়গায় সিটি করপোরেশনের ফগার মেশিন দিয়ে এই জীবাণুনাশক ওষুধ প্রয়োগ করা হয়। সপ্তাহে একবার থানার ভেতর ও আশপাশের জায়গায় পরিষ্কার করা হবে বলে জানান তিনি।

সূত্রঃ জাগো নিউজ।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

এডিস মশা থেকে থানাকে নিরাপদ রাখতে ডেমরা থানা পুলিশের পদক্ষেপ

আপডেট টাইম : ০২:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০