অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

পূজার প্রসাদ খেয়ে ৪০জন অসুস্থ

বাংলার খবর২৪.কমindex_53593, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় আচমিতা ইউনিয়নে ইন্দ্রজিৎ ডাক্তারের বাড়িতে দুর্গাপূজায় প্রসাদ খেয়ে পুরুহিতসহ ৪০জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই পূজামন্ডপে হিন্দুধর্মীয় লোকজন প্রসাদ খাওয়ার পর এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্দ্রজিৎ ডাক্তারের বাড়িতে দুর্গাপূজায় প্রসাদ খেয়ে পেটের ব্যাথা, বমি ও পাতলা পায়খানায় একের পর এক লোক অসুস্থ হয়ে পড়লে রাতে গুরুতর অবস্থায় আট জনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থরা হচ্ছেন সংগ্রাম ভৌমিক, ঊমা ভৌমিক, সৈশব দাস, বিজয় চক্রবর্তী, অনুপ ভৌমিক, মনি ভৌমিক, মনা ভৌমিক, পল্টন ভৌমিক, নিয়তি রানী ভৌমিক, বীনা ভৌমিক, অজিৎ দাস ও সংকর ভৌমিক।

পূজা উদযাপন কমিটির সদস্য ও পুজা মন্ডপের বাড়ির মালিক সংগ্রাম ভৌমিক জানান, প্রসাদ খেয়ে পুরোহিত, বাবুর্চি, কাজের লোকসহ আনুমানিক ৪০ জন অসুস্থ হয়েছেন। অতিরিক্ত গরমের কারণেও এরকম হতে পারে বলে প্রাথমিক ধারণা করেন তিনি।

কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. শামীম আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খাদ্যে ভেজালের কারণে তারা অসুস্থ হতে পারে। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার মত যন্ত্র না থাকায় এখনো সঠিক কিছু বলা যাচ্ছে না।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

পূজার প্রসাদ খেয়ে ৪০জন অসুস্থ

আপডেট টাইম : ০৮:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪