পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক : রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের এক ডজনের বেশি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বস্তি এলাকায় বেশ কিছু পাকা বাড়ি এবং একটি বাজার রয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, প্রায় ৩০০ দোকান ও বস্তিঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছ। পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কোনো প্রাণহানির খবরও পাওয়া যয়িনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতি পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে সামনে সাততালা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে পাঠানো হয়।

তবে আগুনের গতিবেগ বেশি হওয়ায় পরে আরও চারটি ইউনিট যোগ করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট পাঠালে তারা কাজ শুরু করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০২:৪৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০